মার্কোপোলো
ইটালিয়ান অভিযাত্রী
পৃথিবীর শ্রেষ্ঠ অভিযাত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন মার্কোপোলো। ১২৫৪ খ্রীষ্টাব্দে ইটালির ভেনিস শহরে তাঁর জন্ম। এই ইটালিয়ান অভিযাত্রী আজ থেকে সাড়ে আটশো বছর আগে ইউরোপীয়দের কাছে মধ্য এশিয়া ও চীনকে পরিচিত করিয়েছিলেন। এমনকি কলম্বাস সহ তার পরবর্তি সময়ের অভিযাত্রীদের অনুপ্রাণিতও করেছিলেন তিনি। পিতা নিকোলো পোলো ছিলেন একজন ধনাড্য...