ভিন্নজগত পার্ক

লেখাঃ চরন্তি ডেস্ক

রবিবার, ২৬শে মার্চ, ২০২৩

 

বিভাগীয় শহর রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া গুঞ্জিপুর এলাকার প্রায় ১০০ একর জায়গা জুড়ে ২০০১ সালে স্থাপিত হয়েছে ভিন্নজগত বিনোদন কেন্দ্র (Vinnojogot Amusement Park) ভিন্নজগৎ এর দেশি বিদেশি হাজারো বৃক্ষে নানা প্রজাতির পাখির কোলাহলে মুখর হয়ে থাকে ভিন্নজগতে রয়েছে বাংলাদেশের প্রথম প্লানেটোরিয়াম, রোবট স্ক্রিল জোন, জল তরঙ্গ, স্পেস জার্নি, আজব গুহা, সি প্যারাডাইস, শাপলা চত্বর, নৌকা ভ্রমণ, ওয়াক ওয়ে, বীরশ্রেষ্ঠ এবং ভাষা সৈনিকদের ভাস্কর্য, থ্রিডি মুভি, মেরি গো রাউন্ড, ফ্লাই হেলিকপ্টার, লেক ড্রাইভ, সুইমিং পুল, মাছ ধরার ব্যবস্থা এবং স্পিনিং হেড

শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে ক্যাঙ্গারু, ঘোড়া, হাতিসহ বিভিন্ন প্রাণির মুর্তি। ভিন্নজগতে রয়েছে একই সঙ্গে ৫০০ জনের বিভিন্ন পৃথক দলের আলাদা পিকনিক করার ব্যবস্থা। প্রায় ৯০০ গাড়ির পার্কিংয়ের সুবিধা, টি কটেজ, থ্রি স্টার মানের ড্রিম প্যালেস হোটেল। এছাড়াও ভিন্নজগতের জলাশয়গুলোতে নৌভ্রমণের সুবিধা এবং নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যা ভিন্নজগতকে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে

ভিন্নজগতে প্রবেশ মূল্য

ভিন্নজগতে প্রবেশ করতে জনপ্রতি ৩০ টাকা দিয়ে প্রবেশ টিকেট সংগ্রহ করতে হয়। এছাড়া ভেতরের প্রতিটি রাইড উপভোগের জন্য বিভিন্ন প্যাকেজ চালু আছে

কিভাবে যাবেন

বাসে
রাজধানী ঢাকার মোহাম্মদপুর, মহাখালী, গাবতলী এবং কল্যাণপুর থেকে রংপুর যাওয়ার এসি নন-এসি বাস যাতায়াত করে। ঢাকা থেকে রংপুর যেতে বাসের মানভেদে ৫০০ থেকে ১০০০ টাকা ভাড়া লাগে
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন
গ্রিনলাইন পরিবহন88-02-911228788-02-913314501730060006
আলহামরা ট্র্যাভেলস88-02-900561201721802031
মীম পরিবহন– 01911-01369401734422971
এস আর ট্র্যাভেলস: কল্যাণপুর – 0171139480188-02-9033793, গাবতলি – 88-02-9031226, মহাখালি – 01552-315831, উত্তরা – 01711-394804
কুড়িগ্রাম পরিবহন 0192446943701914856826

ট্রেনে
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন সোমবার ছাড়া সপ্তাহের দিন সকাল টা ছেড়ে যায়। রংপুর যেতে ২০০ থেকে ৭০০ টাকা ট্রেন ভাড়া লাগে

রংপুর থেকে ভিন্নজগত
রংপুর থেকে প্রাইভেটকার, মাইক্রোবাস কিংবা ইজিবাইকে সরাসরি ভিন্নজগতে যাওয়ার ব্যবস্থা রয়েছে। ভিন্নজগত যেতে প্রাইভেটকারের ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা এবং মাইক্রোবাসের ভাড়া ৮০০ থেকে ১০০০ টাকা। আর ব্যাটারি চালিত ইজিবাইকে ভিন্নজগতে যেতে ১০০ থেকে ১৫০ টাকা লাগে। চাইলে রংপুরের পাগলাপীর বাস স্ট্যান্ড হতে সৈয়দপুর কিংবা দিনাজপুরগামী গাড়িতে চড়ে ভিন্নজগতে যেতে পারবেন

যোগাযোগ
বনানী অফিস
House 131 (2nd floor)
Road 04, Block A, Banani, Dhaka-1213,
Phone: 02-8833869 থেকে 71 পর্যন্ত
Cell: 0191213406201713038493

উত্তরা অফিস
House 03, Shaista Khan Avenue, Sector 04,
Uttara, Dhaka-1230.
Phone: 8802-89533488802-8953349
Cell: 0171303849201713038495

রংপুর অফিস
Diamond Particle board mills Ltd.
Uttam, Hajirhat,
Rangpur
Cell: 018564912760185649128001856491275
Fax: 880-521-64179
E-mail: diamond_rangpur@yahoo.com
www.vinnyajagat.com

আবাসিক ব্যবস্থা
চাইলে ভিন্নগজতের ড্রিম প্যালেসে রাত্রি যাপন করতে পারবেন। থ্রি স্টার মানের ড্রিম প্যালেসে প্রতি রাত যাপনের জন্য আপনাকে ১০০০ থেকে ৫০০০ টাকা গুনতে হবে। এছাড়া থাকতে পারেন রংপুরের বিভিন্ন আবাসিক হোটেলে। রংপুরে বিভিন্ন আবাসিক হোটেলে মৌসুমের চাহিদা অনুযায়ী মূল্য নেওয়া হয়ে থাকে
হোটেল নর্থভিউ0521-554050521-55406, পর্যটন মোটেল0521-62111
দি পার্ক হোটেল0521-65920
হোটেল গোল্ডেন টাওয়ার0521-65920
হোটেল তিলোত্তমা0521-6348201718938424,
হোটেল কাশপিয়া0521-6111101977-227742

খাবার-দাবার

ভিন্নজগতে অবস্থিত রেস্টুরেন্টে সব ধরণের খাবার পাবেন। আর চাইলে রংপুর শহরে বিভিন্ন মানের হোটেল/রেস্টুরেন্ট থেকে নিজের উদরপূর্তিটুকূ সেরে নিতে পারবেন তবে আমের সিজনে রংপুর গেলে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম খেতে ভুল করবেন না