চলচিত্র ও প্রামাণ্যচিত্র

সারথী / লাইব্রেরি / চলচিত্র ও প্রামাণ্যচিত্র
Hit the road: India (2013)
Hit the road: India (2013)

এই ‘অ্যাডভেঞ্চার ডকুমেন্টরি’তে দুই বন্ধু ১২ দিনের এক রিকশা-যাত্রায় পাড়ি দেয় ভারতের মুম্বই থেকে চেন্নাইয়ের লম্বা পথ; Lonely Planet যাকে স্বীকৃতি দিয়েছিল ২০১২ সালের দশটি সেরা অ্যাডভেঞ্চারের একটি হিসেবে।

The art of travel ( 2008)
The art of travel ( 2008)

হাই স্কুল শেষ করা Conner Layne প্রস্তুতি নিচ্ছিল বিয়ের, কিন্তু সেই প্রথম প্রেমিকার সাথে বিয়ে পণ্ড হবার পরে একাই চলে যায় মধ্য আমেরিকায়—‘হানিমুনে’। সেখানে একদল ভিনদেশি ‘আমজনতার’ সাথে ভিড়ে যায় রোমাঞ্চের সন্ধানে।

no-photo
The way (2010)

একজন বাবা তাঁর হারানো ছেলের দেহাবশেষ উদ্ধার করতে সাগর পাড়ি দিয়ে ভিনদেশে গিয়ে হাজির হয়, যে ছেলে হারিয়ে গিয়েছিল ‘El Camino de santiago’ ভ্রমণে এসে।

no-photo
Encounters at the end of the world (2007)

চলচ্চিত্র নির্মাতা Werner Herzog আন্টার্টিকার ‘ম্যাকমুরড’ স্টেশনে গিয়ে হাজির হয়, মহাদেশটির সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে আর সেখানে বসবাসকারী চরিত্রগুলোর সুলুক সন্ধান করতে।

no-photo
The endless summer (1966)

এই তথ্যচিত্রকে বলা যায় Bruce Brown-এর সার্ফিং-কাহিনীর ‘মুকুট মণি’। ব্রাউন সারা পৃথিবীর ছুটে বেড়ায় দুই তরুণ সার্ফারের পিছু পিছু,।

America map for Saturday (2007)
America map for Saturday (2007)

পৃথিবী ভ্রমণের দিনগুলিতে প্রতিদিনই ছিল যেন সপ্তাহের একেকটি ছুটির দিন। ‘আমেরিকা ম্যাপ ফর স্যাটারডে’ তথ্যচিত্রটি চার মহাদেশে লম্বা সময় ধরে একাকি ঘুরে বেড়ানো ট্রেকারদের গল্প বলে।