লাইব্রেরি
সারথী
/
চলচিত্র ও প্রামাণ্যচিত্র
/ America map for Saturday (2007)
America map for Saturday (2007)
পৃথিবী ভ্রমণের দিনগুলিতে প্রতিদিনই ছিল যেন সপ্তাহের একেকটি ছুটির দিন। ‘আমেরিকা ম্যাপ ফর স্যাটারডে’ তথ্যচিত্রটি চার মহাদেশে লম্বা সময় ধরে একাকি ঘুরে বেড়ানো ট্রেকারদের গল্প বলে। এই উপাখ্যান থাইল্যান্ডের অসহায় সুনামি-দুর্গতদের সাহায্যকারী ব্যাকপ্যাকারকে খুঁজে বের করে। এই তথ্যচিত্র ব্যাখ্যা করে কেন নেপালের গেস্টহাউস গুলো খালি পড়ে থাকে, কিংবা ব্রাজিলের আকর্ষণীয় জায়গাগুলো কেন নজর কাড়ে না। কিন্তু আদপে ‘স্যাটারডে’ দীর্ঘসময় দুনিয়া বেড়ানো ঝানু ট্রাভেলারদের সেই দুর্দমনীয় আবেগের তাড়নাকে খুঁজে বের করে; যা দেখে কোনো সদ্য তরুণ কিংবা প্রৌঢ় মনে আসে—কেমন লাগতো দুনিয়াটা ঘুরে দেখতে! আর তারপর, হয়ত একদিন পৃথিবীর পথে বেড়িয়ে পড়ে তাদের কেউ কেউ।