লাইব্রেরি

সারথী / প্রকাশনা / On Trails: An Exploration
On Trails: An Exploration
On Trails: An Exploration
On Trails: An Exploration

লেখকঃ Robert Moor

২০০৯ সনে Appalachian Trail পাড়ি দিতে গিয়ে Robert Moor-এর মনে ভাবনা এল আমাদের গায়ে চলা পথগুলো নিয়ে—পথগুলো কিভাবে তৈরি হয়? কেন কোনো কোনো পথ সময়ের সাথে সুন্দরভাবে গড়ে ওঠে, আবার কেনো কোনো পথ হারিয়েও যায়? কেন আমরা প্রচলিত পথগুলো বেছে নেই, আর কেনইবা নতুন পথের সন্ধানে বেরিয়ে পড়ি?

পরের সাত বছর Moor সমস্ত পৃথিবী চষে বেড়ান নানা ধরনের পথের সন্ধানে। ছোট, বড়, মাঝারি সব ধরনের পথ। তিনি শেখার চেষ্টা করেন—পথ সৃষ্টিকারীদের কলাকৌশল। খুঁজে বের করেন অনেককাল আগের হারিয়ে যাওয়া Cherokee trails. শনাক্ত করেন আমাদের এখনকার রাস্তাঘাটের গোড়ার দিকের অবস্থা, আর সাথে ইন্টারনেটের গোড়ার কথা।

প্রতি অধ্যায়ে Moor বর্ণনা করেন তার অ্যাডভেঞ্চার থেকে ছেঁকে নেওয়া বিজ্ঞান, ইতিহাস, দর্শন আর প্রকৃতির জ্ঞান। তার সাথে মিশিয়ে দেন Peter Matthiessen-এর যাযাবর জীবনের আনন্দ, Lewis Hyde-এর জ্ঞানসমৃদ্ধ উপহার।

Moor-এর আছে যোগসুত্র খুঁজে বের করার অসাধারণ এক প্রতিভা! অজানা পথে চলার রোমাঞ্চকর আগ্রহ, আর সৃষ্টিছাড়া প্রশ্ন করার দার্শনিক পটুতা। বইটি নিজের আওতায় নিয়ে আসে বন্যপ্রাণীর পায়েচলা পথের সময় থেকে আধুনিক ডিজিটাল যুগের পথে চলা পর্যন্ত।

On Trails আমাদের নতুন করে দেখতে শেখায় চেনা পৃথিবী, তার ইতিহাস, মনুষ্য প্রজাতি আর আমাদের প্রচলিত জীবনব্যবস্থাকে।