প্রকাশনা
On Trails: An Exploration
লেখকঃ Robert Moor
২০০৯ সনে Appalachian Trail পাড়ি দিতে গিয়ে Robert Moor-এর মনে ভাবনা এল আমাদের গায়ে চলা পথগুলো নিয়ে—পথগুলো কিভাবে তৈরি হয়?
Dark Star Safari: Overland from Cairo to Cape Town
লেখকঃ Paul Theroux
Dark Star Safari বইটি মারাত্মক রকমের একরোখা বুদ্ধিদীপ্ত পর্যবেক্ষক Paul Theroux পাঠক কে নিয়ে যায় আফ্রিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে! কখনো তা ঘরঘরে বাসে চেপে, কখনো গাছ খুদে তৈরি ক্যানুতে, গরু বাছুরের ট্রাকে, সাঁজোয়া বহরে, ফেরিতে কিংবা ট্রেনে।
Tracks: A Women’s Solo Trek Across 1700 Miles of Australian Outback
লেখকঃ Robyn Davidson
Robyn Davidson তার স্মৃতিকথায় মেলে ধরেছেন ভয়ঙ্কর রকমের প্রতিকূল অস্ট্রেলিয়ান মরুভূমির বিপদসংকুল ১৭ হাজার মাইল পাড়ি দিয়ে সমুদ্রে পৌঁছানোর গল্প। সঙ্গী ছিল চারটিমাত্র উট আর তার প্রিয় কুকুর।
The Great Railway Bazaar
লেখকঃ Paul Theroux
ত্রিশ বছরের বেশি আগে প্রথম প্রকাশিত Paul Theroux-এর অদ্ভুত, অনন্য এবং চরম আমুদে এক রেলপথের কাব্য ‘দ্য গ্রেট রেলওয়ে বাজার’ ভ্রমণ-সাহিত্যে অতুলনীয়!
On the Road
লেখকঃ Jack Kerouac
On the Road হচ্ছে Jack Kerouac-এর বন্ধু ‘তুষারাবৃত পশ্চিমের পার্শ্বনায়ক’ Neal Cassady-কে সঙ্গী করে উত্তর আমেরিকা মহাদেশ ঘুরে বেড়ানো বছরগুলোর ইতিহাস।
Travels with Charley : In search of America
লেখকঃ John Steinbeck
১৯৬০-এর সেপ্টেম্বর, John Steinbeck যাত্রা শুরু করেন আমেরিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তার মনে হচ্ছিল, তিনি হয়ত দেশের সংস্পর্শে নেই;
এভারেস্ট শীর্ষে বাঙালি
লেখকঃ দেবাশিষ বিশ্বাস
প্রকাশকঃ আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
দুই বাঙালি বসন্ত সিংহ রায় ও দেবাশিস বিশ্বাস ১৭মে ২০১০ প্রথমবারের মত পশ্চিমবঙ্গ থেকে সম্পূর্ণ ব্যক্তিগত ও বেসরকারি উদ্যোগে এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন । দেবাশিস বিশ্বাস এই বইতে শুনিয়েছেন সেই অভিযানের কাহিনি।