লাইব্রেরি
দু চাকায় দুনিয়া
প্রকাশকঃ সর্ণাক্ষর
১৯২৬ সালে সাইকেলে পৃথিবী পর্যটনে বেরিয়েছিলেন বিমল মুখার্জি (১৯০৩-১৯৮৭)। এর আগেই ১৯২১-২৬সালে সাইকেলে ভারতভ্রমণ শেষে নামমাত্র অর্থ এবং অজানা জগতের প্রতি প্রবল আকর্ষণসম্বল করে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন বিমল মুখার্জি। আরব, ইরান, সিরিয়া,তুরস্ক, ব্রিটেন, আইসল্যান্ড, নরওয়ে,সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, গ্রিস,ইজিপ্ট, সুদান, ইতালি, সুইজারল্যান্ড,ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, ইকোয়েডর, পেরু,হাওয়াই দ্বীপ, জাপান, চীন, হংকং,ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ইত্যাদি দেশ ঘুরে ভারতে ফিরে আসেন ১৯৩৭ সালে।প্রথম ভারতীয় হিসাবে ভূ-পর্যটনের বিপুল ও বিচিত্র অভিজ্ঞতা বিমল মুখার্জি লিপিবদ্ধ করেছেন এই বইয়ে।যা ভ্রমণ শেষ করার প্রায় পঞ্চাশ বছর পরে লেখা।