লাইব্রেরি
নন্দকান্ত নন্দাঘুন্টি
লেখকঃ গৌরকিশোর ঘোষ
প্রকাশকঃ আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
বাঙালির জীবনে নন্দাঘুণ্টি অভিযান একটি ঐতিহাসিক ঘটনা। উনিশশো ষাটসালের সবচেয়ে বিস্ময়কর ও আনন্দদায়ক সংবাদ। নন্দাঘুণ্টি বিজয় বাঙালির গর্ব। কয়েকজন মধ্যবিত্ত চাকুরিজীবী বাঙালি যুবক সেদিন স্বপ্ন দেখেছিল এবং একটি ইচ্ছাকে মনেপ্রাণে লালন করেছিল—যেভাবেই হোক দুরূহ দুর্গম পথ পাড়ি দিয়ে উঠতেই হবে নন্দাঘুণ্টি পর্বতশৃঙ্গে।মুষ্টিমেয় কিছু মানুষের আর্থিক সহায়তা, সহানুভূতি ও শুভেচ্ছা সম্বল করে শেষ পর্যন্ত জয়ী হয়েছিলেন সেই অভিযাত্রীদল। অভিযাত্রীদলের অন্যতম সদস্য সাংবাদিক গৌরকিশোর ঘোষ ব্যক্তিগত অভিজ্ঞতা আর অন্য সদস্যদের কাছ থেকে সংগৃহীত দিনলিপি ও চিঠিপত্রের বিবরণ থেকে সেই অভিযাত্রার অনুপুঙ্খ ইতিহাস এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন।