লাইব্রেরি

কন্টিকি
কন্টিকি
কন্টিকি

লেখকঃ থর হেয়ারডাল

প্রকাশকঃ সাহিত্যপ্রকাশ

হাজার বছর আগে বলসা গাছের গুড়ি দিয়ে তৈরি ভেলায় চেপে দক্ষিণ আমেরিকার  আদিবাসীরা পাড়ি দিয়েছিল প্রশান্ত মহাসাগর এবং বসতি গড়েছিল পলিনেশীয় দ্বীপপুঞ্জেঅধ্যয়ন বিচার-বিশ্লেষণ থেকে এমনি এক সিদ্ধান্তে  এসেছিলেন বিশ্ববিশ্রুত অভিযাত্রী থর হেয়ারডাল। ইতিহাসের রহস্যমোচনের লক্ষ্যে ও তাঁর ধারণাকে বাস্তবে প্রমাণ করার জন্য এক সময় সত্যিকারের অভিযানে ঝাঁপ দিলেন তিনি পেরুর উপকূল থেকে গাছের গুঁড়ির ভেলা ভাসালেন প্রশান্ত মহাসাগরে। থর হেয়ারডাল তাঁর সঙ্গীদের দুঃসাহসিক এই অভিযানের কাহিনী বিবৃত হয়েছেকন্টিকিগ্রন্থে। এ অভিযান কাহিনীর বাংলা রূপান্তর করেছেন এনায়েত মওলা, শিকার অ্যাডভেঞ্চারপ্রিয় প্রবীণ এই মানুষটি ছিলেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা। নিছক অনুবাদের কাজ তিনি করেননি, অন্তরের ভালোবাসা দিয়ে বাঙালি পাঠকদের পরিচিত করাতে চেয়েছেন থর হেয়ারডালের সঙ্গে