লাইব্রেরি
হিমালয় এভারেস্ট ও বাংলাদেশ
লেখকঃ মীরশামছুলআলমবাবু
প্রকাশকঃ শ্রাবণপ্রকাশনী
এভারেস্ট – বোধ করি মানুষের সাফল্যের শীর্ষবিন্দু, অ্যাডভেঞ্চারপ্রিয়দের সর্বশেষ আরাধ্য।১৮৫২-তে রাধানাথ শিকদার কর্তৃক পৃথিবীর সর্বোচ্চ চূড়া নির্ধারিত হওয়ার পর থেকেই মানুষের মহা আকর্ষণ আর উত্তেজনার কেন্দ্রবিন্দু এভারেস্ট। ১৯২১ থেকে ৩২ বছরের ক্রমাগত অভিযানের ফলস্বরূপ ১৯৫৩–তে তেনজিং ও হিলারির দ্বারা বিজিত হয় এই সাফল্যের শীর্ষবিন্দু। এরপরও চলছে অভিযান। অ্যাডভেঞ্চারপ্রিয় বাংলাদেশীরাও ছুটছে। হিমালয় পর্বতমালা, এভারেস্টের উচ্চতা নির্ধারণ ও নামকরণ, এভারেস্ট জয়ের অভিযান এবং বাংলাদেশের পর্বতারোহণ কার্যক্রম ও এদেশী পর্বতারোহীদের পরিচিতি এই গ্রন্থের বিষয়বস্তু।