জলের গ্রাম অন্তহেরি

লেখাঃ চরন্তি ডেস্ক

শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩

বছরে ছয় থেকে আট মাস পানিতে ভেসে থাকা এক গ্রাম অন্তহেরি। সিলেটের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ১নং ফতেহপুর ইউনিয়নে এর অবস্থান। আশেপাশে রয়েছে হিজল, তমাল, করচসহ বিভিন্ন গাছ-গাছালিতে ভরপুর ছোট বড় জলাবন। বর্ষায় জলমগ্ন এই গ্রামের একেকটি বাড়িকে একেকটি বিচ্ছিন্ন দ্বীপের মত দেখায়। আবার শীতে পানি শুকিয়ে যায়। তখন নানান জাতের অতিথি পাখির বিচরণে অন্তহেরির রূপ পায় নতুন মাত্রা।

যাওয়া আসা

ঢাকা থেকে বাসে সরাসরি মৌলভীবাজার বা ট্রেনে শ্রীমঙ্গল হয়ে সড়কপথে মৌলভীবাজার। মৌলভীবাজারের চাঁদনীঘাট থেকে অটোরিকশায় কাদিপুর। কাদিপুর থেকে রিজার্ভ নৌকযোগে অন্তহেরি।

থাকা খাওয়া

থাকতে পারবেন হোটেল ওয়েস্টার্ন প্লাজা, হোটেল বেষ্ট ইন, নিসর্গ নীরব ইকো কটেজে। এছাড়াও মৌলভীবাজাওে আছে মধ্যম মানের বেশ কিছু হোটেল। খাবারের জন্য আছে বিভিন্ন মানের রেষ্টুরেন্ট।